২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বিএনপির পক্ষে শক্তিমত্তা দেখানো সম্ভব: গোলাম কাদের

নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে 'সাংঘাতিক কঠিন' বিজয় বলে অভিহিত করেছেন তত্ত্বাবধায়ক সরকারের গৃহায়ণ ও গণপুর্ত এবং যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে 'সাংঘাতিক কঠিন' বিজয় বলে অভিহিত করেছেন তত্ত্বাবধায়ক সরকারের গৃহায়ণ ও গণপুর্ত এবং যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে গণপুর্ত মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিমত ব্যক্ত করে তিনি বলেন, "এই বিজয় সুখকর নয়। তারা যদি প্রথম থেকেই দেশ পরিচালনায় সাবধান না হয় তবে সামনে তাদের সমস্যা হতে পারে।" উপদেষ্টা বলেন, "আমরা আগে থেকেই বলেছি এমন একটি নির্বাচন হবে যা প্রশ্নবিদ্ধ হবে না। হয়েছেও তাই। ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন। এতে জণগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। কোনও কারচুপি কোথাও হয়নি।" বিএনপির ভরাডুবির কারণ প্রসেঙ্গ তিনি বলেন, "বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে দুর্নীতি এবং নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে দ্বিধাদন্দ তাদের ভরাডুবির অন্যতম কারণ।" মাত্র ২৯ আসন নিয়ে বিএনপি সংসদে শক্তিশালী বিরোধীদল হিসেবে দাড়াতে পারবে কীনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংখ্যা বিচার করলে হবে না। সংসদে যুক্তিতর্কের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী অবস্থান তুলে ধরতে হবে।" হরতাল বন্ধে কোনও পরামর্শ আছে কীনা জবাবে তিনি বলেন, "আইন করে হরতাল বন্ধ করা যাবে না। এটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে দুটি প্রধান রাজনতিক দলকে হরতাল বন্ধের বিষয়ে একমত হতে হবে।" প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত এবং সংসদকে কার্যকর রাখার জন্য আগামী সরকারকে তিনি পরামর্শ দেন। গোলাম কাদের বলেন, "পরবর্তী সরকারের পাঁচ বছর দেশ পরিচালনার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটি কর্মপরিল্পনা তৈরি করেছে। নতুন সরকার চাইলে সরকার তা দিতে পারে।" গত দুবছরের সরকার পরিচালনার মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "এই সরকারের সময় বণ্যা ও সিডর নিয়ে বেশ চাপে ছিলাম। শেষ দিক দ্রব্যমূল্য কমেছে, শিক্ষার উন্নয়ন হয়েছে, যথাসময়ে সার সরবরাহ করায় কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সব মিলিয়ে আমরা ৬ দশমিক ২ শতাংশ জিডিপি রেখে যাচ্ছি।" বর্তমান সরকার যে সব অধ্যাদেশ করেছে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না থাকায় পরবর্তী সরকার এগুলো বিবেচনা আনলেই ভালো করবে বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরবি