২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে দিল্লি যেতে পারলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশেষে চিকিৎসার জন্য নয়াদিল্লি যেতে পারলেন। সোমবার সকাল সাড়ে আটটায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 04:43 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশেষে চিকিৎসার জন্য নয়াদিল্লি যেতে পারলেন। সোমবার সকাল সাড়ে আটটায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ওবায়দুল কাদেরের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। এরআগে, শনিবার ওবায়দুল কাদের দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ইমিগ্রেশন কর্মকর্তারা অনুমতি নেই জানিয়ে তাকে যেতে দেয়নি। এদে ক্ষুব্ধ হয়ে তিনি বলেছিলেন, "আমি অভিযুক্ত হলে আমাকে সাজা দিক। কিন্তু, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে তো আমার বেঁচে থাকার অধিকার আছে।" ১৭ মাস ২৬ দিন কারাভোগের পর গত ৫ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন কাদের। এরপর থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। স্নায়ু ও পেশির সমস্যার কারণে তার শরীরের ডানদিক শুকিয়ে যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওবায়দুল কাদের দিল্লিও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেবেন বলে তার আইনজীবী সূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/১০৩৪ ঘ.