২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়েজউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 05:53 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। শনিবার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আখতারুজ্জামান, সাবেক সাংসদ জাহিদ আহসান রাসেলসহ অন্যান্যরা বনানী গোরস্তানে ময়েজউদ্দিনের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ময়েজউদ্দিনের মেয়ে আওয়ামী লীগের কে