শেহাবুদ্দীন কিসলু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউইয়র্ক প্রতিবেদক
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন না করে সংবিধান লঙ্ঘন করার অভিযোগ অস্বীকার করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
নিউ ইয়র্কে বৃহস্পতিবার (স্থানীয় সময়) এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, "৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দিয়ে আমরা কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করিনি। তত্ত্ববধায়ক সরকার একটি সাংবিধানিক সরকার।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সমঝোতার সুযোগেই দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজনৈতিক নেতারা জামিন ও মুক্তি পেয়ে যাচ্ছেন- এমন অভিযোগও উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, "সমঝোতার প্রশ্নই আসে না। আদালত অভিযুক্তকে জামিন না দিলেও আমরা এর সমালোচনা হতে দেখেছি।"
প্রচলিত আইন অনুসারেই সবার বিচার চলবে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতি মামলায় অভিযুক্ত দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা আগামী ১৮ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না- এ প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, "তত্ত্বাবধায়ক সরকার এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না।"
রাজনৈতিক দলগুলোর ওপর সংস্কার প্রক্রিয়া চাপিয়ে দেয়া হচ্ছে না মন্তব্য করে ফখরুদ্দীন আহমদ বলেন, জনগণের প্রতিনিধিত্বকারী হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে তাদের সুপারিশ শুনেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে চীনের সামরিক ঘাঁটি রয়েছে- স
bdnews24