২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটির বৈঠক

আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটি রোববার সকালে তাদের প্রথম বৈঠকে বসে। ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে গঠিত এই কমিটিকে আবার সক্রিয় করার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসাবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি কমিটি রোববার সকালে তাদের প্রথম বৈঠকে বসে। ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে গঠিত এই কমিটিকে আবার সক্রিয় করার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসাবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নূহ-উল আলম লেনিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের বিভাগীয় উপ-কমিটির কুড়িজন সহ সম্পাদক ছাড়াও বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে লেনিন ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নাম বলতে রাজি হননি। বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "এটা একবারেই প্রাথমিক বৈঠক। নির্বাচনের আগে এই কমিটির সদস্যদের পদ পূনর্বন্টন করা হবে। আমরা নিয়মিতভাবে অফিসে বসবো। নতুন করে আমাদের প্রচার কাজ শুরু হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১২১ঘ.