২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে যারা হত্যা করতে চায়, তাদের সঙ্গে বৈঠক নয়: তোফায়েল

শেখ হাসিনাকে যারা হত্যা করতে চায়, তাদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে যারা হত্যা করতে চায়, তাদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ। বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে একসঙ্গে আলোচনার টেবিলে আনার সরকারি উদ্যোগ প্রসঙ্গে সোমবার তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে 'ঢাকাস্থ টুঙ্গীপাড়া সমিতি' আয়োজিত আলোচনা সভায় তোফায়েল বলেন, "এরমধ্যেই প্রমাণ হয়ে গেছে যে, নিরপেক্ষ নির্বাচন হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আওয়ামী লীগ পাবে। এ জন্যই আগে উপজেলা নির্বাচন দিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে।" দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "যাদের জন্য ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছে তাদের পুনর্বাসনের চেষ্ট চলছে।" তিনি বলেন, "জাতীয় নির্বাচন যাতে না হয়, সে জন্য বিশৃঙ্খলা সৃষ্টি ও পরিষ্কার ষড়যন্ত্র চলছে।" অবিলম্বে শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবি জানান তিনি। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু বলেন, "শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার তুলনা করা হচ্ছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশকে আরেকদিকে নিয়ে যাওয়ার জন্যই দু'জনকে এক করার কথা হচ্ছে।" খালেদা জিয়ার নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "একজনের জন্যই আজকের এই সঙ্কট। যদি আলোচনায় বসতে হয় তা হলে দুই নেত্রী নয়, দুই দলের মধ্যে আলোচনা হবে।" শেখ হাসিনাকে স্থায়ীভাবে মুক্ত দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। ব্যারিস্টার রফিকুল হককে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, "আপনি এরশাদের সময়ে অ্যাটর্নি জেনারেল ছিলেন। সব কিছুর সমাধান এতো সহজ নয়। সব কিছূর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে।" রফিকুল হক স