২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা আজীবন চেয়ারপারসন নয়, নেতৃত্বে থাকবেন: দেলোয়ার

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দলের স্থায়ী কমিটির পাস হওয়া প্রস্তাবে খালেদা জিয়াকে আজীবন দলের নেতৃত্বে রাখার কথা বলা হয়েছে; আজীবন চেয়ারপারসন করার কথা বলা হয়নি। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, দলের স্থায়ী কমিটির পাস হওয়া প্রস্তাবে খালেদা জিয়াকে আজীবন দলের নেতৃত্বে রাখার কথা বলা হয়েছে; আজীবন চেয়ারপারসন করার কথা বলা হয়নি। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোন করে তিনি বলেন, "আজীবন নেতৃত্ব দেওয়া আর আজীবন চেয়ারপরসন থাকা এক বিষয় নয়।" শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়াকে আজীবন দলের নেতৃত্ব রাখার এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী এ প্রস্তাব দেন। স্থায়ী কমিটি তা অনুমেদন করেছে।" তানভীর সাংবাদিকদের বলেন, "নির্জন কারাগারে থেকে খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে দল ও দেশবাসীর কাছে পরিচিত হওয়ায় তাকে আজীবন নেতৃত্ব দেওয়ার এই প্রস্তাব রাখা হয়। তিনি আর কখনো মাইনাস হবেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২৩১০ ঘ.