ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর ৭ দিন পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, তার দল বিএনপি সরকারের সঙ্গে সংলাপ ও জাতীয় নির্বাচনে অংশ নেবে। বিএনপি চেয়ারপারসন একইসঙ্গে বলেছেন, তার ছেলে ও দলের যুগ্ম মহাসচিব তারেক রহমান পুরো সুস্থ হওয়ার আগ পর্যন্ত আর রাজনীতি করবেন না। তারেক বৃহস্পতিবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। দেশ ত্যাগের আগে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ পত্র দিয়ে গেছেন বলেও জানিয়েছেন বিএনপির একজন শীর্ষ নেতা।
খালেদার মুক্তির মধ্য দিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার দল আওয়ামী লীগসহ দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হলো বলেই মনে হচ্ছে।
বিশেষ কারগার থেকে মুক্তি
এক বছর ৭ দিন কারাবন্দি থাকার পর বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পান খালেদা জিয়া। ১১টা ৩৫ মিনিটে কারাগারের বাইরে আসেন তিনি। এ সময় খালেদার পরনে ছিল সাদা সুতির শাড়ি, চোখে খয়েরি রঙয়ের সানগ্লাস। তাকে খুব বিমর্ষ ও নি
bdnews24