২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিদেশযাত্রা স্থগিত: হান্নান শাহ

তারেক রহমানের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। বুধবার রাতে চিকিৎসার জন্য তারেকের যুক্তরাজ্য রওনা হওয়ার কথা ছিল। রাতে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "আমি এইমাত্র খবর পেলাম, তারেক রহমানের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। খালেদা জিয়া তার অসুস্থ ছেলেকে দেখতে চেয়েছেন। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। বুধবার রাতে চিকিৎসার জন্য তারেকের যুক্তরাজ্য রওনা হওয়ার কথা ছিল। রাতে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "আমি এইমাত্র খবর পেলাম, তারেক রহমানের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। খালেদা জিয়া তার অসুস্থ ছেলেকে দেখতে চেয়েছেন। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।" রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্য রওনা হওয়ার আগে তারেক তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলে দলের নেতারা জানিয়েছিলেন। সে অনুযায়ী দলের নেতাকর্মীরাও জিয়ার কবর প্রাঙ্গণে জড়ো হন। রাত ১০টার দিকে হান্নান শাহ সেখানে উপস্থিত সাংবাদিকদের তারেকের যাত্রা স্থগিত হওয়ার খবর দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২২১৮ ঘ.