২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুচলেকা দিয়ে বিচারপতি ফজলুল হকের জামিননামা অনুমোদন

দুর্নীতির মামলায় ২০ হাজার টাকা মুচলেকায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের জামিননামা অনুমোদন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় ২০ হাজার টাকা মুচলেকায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের জামিননামা অনুমোদন করেছে আদালত। হাইকোর্টের আদেশ অনুযায়ী ফজলুল হক মঙ্গলবার সকালে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিননামা দাখিলের অনুমতি চাইলে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় তা অনুমোদন করেন। ফজলুল হকের আইনজীবী আবদুর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন, "বিচারপতি ফজলুল হক গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টে আত্মসমর্পণ করে তিন মাসের আগাম জামিন পান। হাইকোর্টের নির্দেশে আজ (মঙ্গলবার) তিনি এই আদালতে আত্মসমর্পণ করে জামিননামা দাখিলের অনুমতি চাইলে বিচারক তা অনুমোদন করেন।" অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এর একদিন আগে তার বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। দুর্নীতির অভিযোগ থেকে পার পেতে স