ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তবে অসুস্থতার কারণে তিনি আপাতত হাসপাতালেই থাকবেন। তারেক রহমানকে দেখতে হাসপাতালে গেছেন তার স্ত্রী জোবাইদা রহমান।
হাসপাতাল এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, ভবনের চতুর্থ তলায় তারেকের ৪৩২ নম্বর কক্ষ থেকে কারারক্ষী ও পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে।
বিকেল পৌনে ৫টার দিকে ক&
bdnews24