পাবনা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলার দুলাই বাজারে সোমবার বিকেলে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহত ছয়জনকে পাবনা, রাজশাহী ও সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুজানগর উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম রেজা (২৭), আক্তার হোসেন (৩৫) ও মাসুদ রানার (২৫) জখম মারাত্মক।
সংঘর্ষের সময় পাবনা-নগরবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সুজানগর থানার ওসি আজিজুল ইসলাম জানান, বিকেল ৫ টার দিকে সুজানগর উপজেলার দুলাই বাজারে স্থানীয় আওয়ামী লীগের এক সভায় আসন্ন উপজেলা নির্বাচনে দলের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা চলছিল।
এ সময় সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম মাষ্টার ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ গোটা দুলাই বাজারে ছড়িয়ে পড়ে। ভয়ে মানুষ লোকজন দোকানপাট বন্ধ করে দেয়।
ওসি জানান, এর জের ধরে সন্ধ্যায় সুজানগর উপজেলা সদরে আবারও দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বাধে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানাননি তিনি।
তিনি জানান, এ ব্যাপারে দুই গ্র"পই সুজানগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24