২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল থেকে ছাড়া পেলেও দুর্নীতিবাজদের তালিকা রাখতে হবে: অলি

যারা দেশের অর্থ লুটপাট করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

গাজীপুর, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা দেশের অর্থ লুটপাট করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেন, "দুর্নীতিবাজরা জেল থেকে ছাড়া পেলেও তাদের তালিকা করতে হবে যাতে তাদেরকে বিচারের মুখোমুখি করা যায়।" শুক্রবার বিকেলে গাজীপুরে দলের যৌথ কর্মী সমাবেশে অলি আহমদ এ কথা বলেন। প্রকৃত যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে তাদের বিচার করারও দাবি জানান তিনি। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে আলোচনায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার সিদ্ধান্তকে অলি স্বাগত জানান। এই বোধোদয় আরও অন্তত ছয়মাস আগে না হওয়ার জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। গাজীপুর শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে জেলা এলডিপির সভাপতি ডা. নাজিম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব অধ্যাপক জাহানারা বেগম, প্রেসিডিয়াম সদস্য করিম আব্বাসী, দিদার বখত, আবু সাঈদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.