২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের অবস্থা স্বাভাবিক, পর্যবেক্ষণে আছেন: ডিআইজি প্রিজন

বাথরুমে পিছলে পড়ে মাথায় আঘাত পাওয়া তারেক রহমানের অবস্থা বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছেন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর শামসুল হায়দার ছিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাথরুমে পিছলে পড়ে মাথায় আঘাত পাওয়া তারেক রহমানের অবস্থা বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছেন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মেজর শামসুল হায়দার ছিদ্দিকী। তিনি বলেছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারেককে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবশ্য আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান দাবি করেছেন, তারেক আশঙ্কামুক্ত নন। সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন তারেক রহমানের সঙ্গে দেখা করার পর তারা দুজন আলাদাভাবে সাংবাদিকদের এসব তথ্য জানান। দুপুরে হাসপাতালের প্রিজন সেলের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান। এর পরপরই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক অধ্যাপক এম এ আউয়াল সাংবাদিকদের বলেন, "দুুপুর ১২টা ১০ মিনিটের দিকে টয়লেটে পিছলে পড়ে তারেক রহমান মাথার ডান দিকে আঘাত পান। মাথায় আঘাতের স্থানটি ফুলে উঠেছে। তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।" আর্থোসকপি ও জয়েন্ট রিপ্লে