ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
শুক্রবার সরকারের উদ্দেশে তিনি বলেছেন, "অন্য কোনো নির্বাচনের কথা চিন্তা না করে জাতীয় নির্বাচনের পদক্ষেপ নিন। ডিসেম্বরে নয়, অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।"
আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শুক্রবার বিকালে মহিলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় আমু এ দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, "আমরা চাই, গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হোক।"
আর এ জন্য সবার সঙ্গে আলোচনা করে জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ চূড়ান্ত করার দাবি জানান তিনি।
নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, "রোডম্যাপ অনুযায়ী কিছুই হয়নি। ফেব্র"য়ারি মাসে নির্বাচনী আইন, জুনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং জুলাইতে ভোটার তালিকা চূড়ান্ত করার কথা থাকলেও তা হয়নি।"
তিনি অভিযোগ করেন, "সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। রাজনৈতিক দল নিবন্ধনের যে শর্ত সরকার দিয়েছে তা পূরণ করতে হলে প্রত্যেক দলকে আগে সম্মেলন করতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশে তোফায়েল বলেন, "এমন কোনো আইন করবেন না যা রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না। এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে নির্বাচন অনিশ্চায়তার দিকে চলে যায়।"
২১ আগস্টের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আমির হোসেন আমু বলেন, "হামলার পর আমাকে, সুরঞ্জিত সেনগুপ্ত ও কাজী জাফরউল্যাহকে সব শেষে ট্রাক থেকে নামানো হয়। নিচে পা রাখার জায়গা ছিল না, চারদিকে শুধু লাশ। এতো মানুষ আহত হয়েছিল যে ঢাকা মিডেকেল কলেজ হাসপাতাল আর শমরিতায় গিয়ে চিকিৎসা না পেয়ে অন্য একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলাম আমি।"
তিনি বলেন, "কোনো ব্যক্তি নয়, ওই হামলা চালানো হয়েছিল মুক্তিযুদ্ধের সপক্ষের অসা
bdnews24