২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের পথে মোহাম্মদ নাসিম

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাত সাড়ে ৮টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পথে হাসপাতাল থেকে রওনা হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাত সাড়ে ৮টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পথে হাসপাতাল থেকে রওনা হন তিনি। ল্যাবএইড হাসপাতালের প্রধান মিডিয়া সমন্বয়ক মেযবাহ ইয়াযাদ মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতাল থেকে ৮টা ২৫ মিনিটের দিকে রওনা হন মোহাম্মদ নাসিম।" নাসিমের ভায়রা সাজ্জাদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। তার সঙ্গে যাবেন ছোট ছেলে তন্ময় মনসুর, ছোট ভাই রেজাউল করিম ও ছোট বোন শিরীন আকতার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে বলে জানান সাজ্জাদ হায়দার। মস্তিষ্কে রক্তঃক্ষরণে আক্রান্ত নাসিম এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মোহাম্মদ নাসিমকে চার মাসের জামিন দেয়। ১৮ মাস ১১ দিন কারাভোগের পর গত ১৬ আগস্ট দুপুরে তিনি মুক্তি পান। ২০০৭ এর ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৪ ফেব্রয়ারি নাসিম গ্রেপ্তার হন। অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে বিশেষ আদালত গত বছর ৮ অক্টোবর মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/২০৫১ ঘ.