২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত দ্রুত সম্ভব খালেদার মুক্তির চেষ্টা হচ্ছে: প্রধান উপদেষ্টা

যত দ্রুত সম্ভব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যত দ্রুত সম্ভব বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, "স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া চলছে। বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। যত দ্রুত সম্ভব তার মুক্তির চেষ্টা করছি।" উপজেলা নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "স