ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-খালেদা জিয়ার সম্ভাব্য মুক্তি নিয়ে সরকারের বিভিন্ন উপদেষ্টার নানা ধরনের বক্তব্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে এ বিভ্রান্তির জন্য সাংবাদিকদের দায়ী করেছেন সরকারের মুখপাত্র বলে পরিচিত উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
কোনও কোনও উপদেষ্টা বেশ কিছুদিন ধরেই বলে আসছেন- খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত। কিন্তু সাময়িক মুক্তি হলে যে মন্ত্রণালয় থেকে আদেশ জারি হওয়ার কথা; সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলছেন, তিনি কিছুই জানেন না।
হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার বলেছেন, সমঝোতা হলেই মুক্তি পাবেন খালেদা জিয়া।
উপদেষ্টা গোলাম কাদের দুই দিন আগে বলেন, কোনও শর্ত ছাড়াই মুক্তি পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
উপদেষ্টাদের এসব বক্তব্যে বিএনপি নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়ার মুক্তির বিষয়ে উপদেষ্টাদের একেক জন একেক ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বিভ্রান্তিকর।"
গত কিছুদিন ধরেই শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলে আসছেন- খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। দ্রুততম সময়ে ফলাফল আসবে বলেও জানিয়ে আসছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও একই কথা শুনিয়েছেন তিনি। বলেছেন- "খালেদা জিয়ার মুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"
এক্ষেত্রে জটিলতা কোথায়- জানতে চাওয়া হলে হোসেন জিল্লুর বলেন, "এ ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে রাজনৈতিক আলোচনা, অপরটি হচ্ছে প্রশাসনিক আদেশ জারি করা। আমরা খুঁটিনাটি বিষয়গুলো 'বাস্তবভিত্তিক' পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। এ ক্ষেত্রে যতটুকু 'যৌক্তিক সময়' প্রয়োজন ততটুকুই নেওয়া হচ্ছে।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে বৈঠক করেন হোসেন জিল্লুর।
গোলাম কাদের রোববার সাংবাদিকদের বলেছিলেন, "খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে।"
খালেদার মুক্তি ও ভোটার না হওয়ার বিষয়ে হোসেন জিল্লুর মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, "সমঝোতা হলেই সব বিষয় নিষ্পত্তি হবে।"
একইদিন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার মুক্তির কোনও খবর আমার কাছে নেই।"
একই কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনও। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কোনও অগ্রগতি আছে কি না- সে সম্পর্কে আমি কিছুই জানি না"।
কারাবন্দিদের সাময়িক বা পূর্ণ মুক্তি সংক্রান্ত
bdnews24