২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলার বিচার শুরু ১৪ সেপ্টেম্বর

বিমান বাহিনীর জন্য রাডার কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিচার আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. গোলাম মর্তুজা মজুমদার রোববার এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য এই তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাহিনীর জন্য রাডার কেনায় দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিচার আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. গোলাম মর্তুজা মজুমদার রোববার এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য এই তারিখ ধার্য করেন। শুনানির সময় এরশাদ আদালতে উপস্থিত ছিলেন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ১৯৯২ সালের ৪ মে মামলাটি দায়ের করে। ১৯৯৪ সালের ১৪ সেপ্টেম্বর এরশাদসহ ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্রও দেওয়া হয়। কিন্তু আসামিরা মামলাটি বাতিলের আবেদন করায় এতদিন বিচার কার্যক্রম স্থগিত ছিল। অভিযোগপত্রে বলা হয়, বিমান বাহিনীর জন্য তিনটি রাডার কেনার ক্ষেত্রে আসামিরা দুর্নীতির মাধ্যমে ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আত্মসাৎ করেছেন। মামলার অপর আসামিরা হলেন- বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, বিমান বাহিনী প্রধানের সাবেক সহকারী মমতাজ উদ্দিন আহমেদ, ইউনাইটেড ট্রের্ডাস লিমিটেডের পরিচালক মো. শাহজাদ আলী ও এ কে এম মুসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১৪২ ঘ.