২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলা বাতিলে শামীম ইস্কান্দারের আবেদন খারিজ

খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা খারিজের আবেদন রোববার নাকচ করেছে আদালত। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক আবেদনটি নাকচ করে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা খারিজের আবেদন রোববার নাকচ করেছে আদালত। ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক আবেদনটি নাকচ করে দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুদক চলতি বছরের ৫ মে রমনা থানায় শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে মামলা করে। কারামুক্ত ভাগ্নে আরাফাত রহমান কোকোকে দেখে ফেরার পথে গত ১৮ জুলাই রাতে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়ক থেকে গ্রেপ্তার হন শামীম ইস্কান্দার। পরদিন এ মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। এদিকে, একই বিচারক জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার সাবেক হুইপ আশরাফ হোসেনের জামিনের আবেদনও নামঞ্জুর করেছেন। একটি মামলায় জামিন পেয়ে গত ৮ আগস্ট জেলগেট থেকে বের হওয়ার পর আবার গ্রেপ্তার হন আশরাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২১২৭ ঘ.