২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস আলী, পারুল ও মাসুদাকে আগাম জামিন

একটি চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীকে এবং জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের দুটি মামলায় বিএনপির সাবেক সাংসদ নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুল ও মীর্জা খোকনের স্ত্রী মাসুদা আকরামকে রোববার আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত এ জামিন কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীকে এবং জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের দুটি মামলায় বিএনপির সাবেক সাংসদ নাদিম মোস্তফার স্ত্রী নুরুন্নাহার পারুল ও মীর্জা খোকনের স্ত্রী মাসুদা আকরামকে রোববার আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত এ জামিন কার্যকর হবে। ইলিয়াস আলী, পারুল ও মাসুদা রোববার হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- সরকারকে তার কারণ জানাতে বলেছে আদালত। আদালতে ওই তিন আসামির পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০০৭ ঘ.