২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে ভোটার হওয়ার বিধান জানতে চেয়েছেন খালেদা

নির্ধারিত সময়ে ভোটার না হলে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে ভোটার না হলে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী রোববার কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে গেছেন। উপদেষ্টা পরিষদে অনুমোদিত গণপ্রতিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) এর ১৩ ধারার 'ছ' উপধারায় বলা হয়েছে কেউ ভোটার হিসেবে তালিকাভুক্ত না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশনার ছহুল হোসেন বিকেলে সাংবাদিকদের বলেন, "এবার টেকনিক্যাল কারণে খসড়া ভোটার তালিকার পর নতুন করে নাম নিবন্ধনের সুযোগ থাকবে না। ঢাকা সিটি করপোরেশনে খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্তি-সংশোধন বা কর্তনের কাজ শেষ হবে ১১ আগস্ট। এ কারণে খালেদা জিয়াকে ওই তারিখের মধ্যেই নাম নিবন্ধন করাতে হবে।" ই্িস সচিবালয় থেকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাগজপত্র নিয়ে যাওয়ার সময় কারা উপ মহাপরিদর্শক সাংবাদিকদের জানান, "খালেদা জিয়া কারা কর্তৃপক্ষের মাধ্যমে এসব কপি চেয়েছেন।" তিনি বলেন, "গত ১ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশনে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর ভোটার হওয়ার জন্য খালেদা জিয়াকে সাত/আটবার অনুরোধ করা হয়েছে। কিন্তু নানা কারণে তিনি রাজি হননি। সর্বশেষ গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কারা কর্তৃপক্ষকে জানান, ভোটার না হলে জাতীয় নির্বাচনে কেউ অংশ নিতে পারবেন না। বিষয়টি রাতেই খালেদা জিয়াকে জানানো হলে তিনি আইনের কপি দেখতে চান।" আগামী ১১ আগস্ট পর্যন্ত ঢাকা সিটিতে ভোটার হওয়ার সুযোগ আছে জানিয়ে কারা উপ-মহাপরিদর্শক বলেন, "ইতোমধ্যে কাশিমপুর ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের নয়জন ভিআইপি বন্দি নিবন্ধনের জন্য আবেদন করেছেন। খালেদা জিয়াকে ভোটার করতেও সব ধরনের প্রস্তুতি রয়েছে কারা কর্তৃপক্ষের। তিনি রাজি হলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ আরো ৩০ ভিআইপি বন্দি এখনো ভোটার হওয়ার জন্য আবেদন করেননি বলে জানান তিনি। খালেদা সম্ভাব্য মুক্তি স