২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মেয়র পদের ফলাফল স্থগিতের আবেদন পিডিপি'র

বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদের নির্বাচনী ফলাফল স্থগিত রখে ৬টি কেন্দ্রে আবার ভোট গ্রহণের আবেদন জানিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদের নির্বাচনী ফলাফল স্থগিত রখে ৬টি কেন্দ্রে আবার ভোট গ্রহণের আবেদন জানিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। পিডিপি'র চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে এ আবেদন জানান। বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে দীর্ঘ দেড়ঘণ্টা বৈঠক করার পর কোরেশী সাংবাদিকদের বলেন, "বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্পষ্ট কারচুপি হয়েছে। ফলাফল পরিবর্তন করে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে পরাজিত করা হয়েছে। এ জন্যে মেয়র পদের ফলাফল স্থগিত এবং বিলম্বে ঘোষিত ৬টি কেন্দ্রের ফলাফল বাতিল করে আবার ভোট গ্রহণের জন্য কমিশনের কাছে আবেদন করেছি।" নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন পিডিপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২২৪০ ঘ.