ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম বিষয়ে হাইকোর্টের দুই মাসের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আগামী ১১ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে।
বিশেষ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন মঙ্গলবার সকালে এ নতুন তারিখ নির্ধারণ করেন।
গত ৯ জুলাই খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ গ্যাটকো মামলার কার্যক্রম ২ মাসের জন্য স্থগিত করার আদেশ দেয়।
মামলার প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 'অসুস্থ' বলে হাজির হতে পারেননি বলে কারা কর্তৃপক্ষ আদালতের কাছে প্রতিবেদন দিয়েছে। তবে জামিনে মুক্ত পাঁচ অভিযুক্ত সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামী এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন আদালতে হাজির হন। এছাড়া কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনসহ ১০ অভিযুক্তকে আদালতে হাজির করা হয়।
খালেদার ছোট ছেলে চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়ে বিদেশ যাওয়া আরাফাত রহমান কোকোর আইনজীবী ও হাইকোর্টের আদেশে জামিনপ্রাপ্ত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পক্ষে তাদের আইনজীবীরা হাজিরা দেন।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আদালতকে জানান, মামলার কার্যক্রম দুই মাস স্থগিত রাখার হাইকোর্ট আদেশের সার্টিফাইড কপি বিশেষ আদালতে পৌঁছাতে এ নতুন তারিখ নির্ধারিত হয়েছে।
তিনি আরও জানান, কারা কর্তৃপক্ষ বিশেষ কারাগারে বন্দি খালেদা জিয়াকে অসুস্থ হওয়ার কারণে হাজির করেননি। এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়া কিছুটা উচ্চ রক্তচাপে ভুগছেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে
bdnews24