২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ খায়ের ভূঁইয়া ও শহীদুলের জামিন

আলাদা মামলায় বিএনপির সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া ও শহীদুল ইসলাম মাস্টারকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ রোববার তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 10:56 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা মামলায় বিএনপির সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া ও শহীদুল ইসলাম মাস্টারকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ রোববার তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই বেঞ্চ ছাত্রদল সভাপতি আজিজুল বারি হেলালকেও জরুরি বিধিমলার মামলায় জামিন দিয়েছে। লক্ষ্মীপুরের সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়াকে চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের দুটি মামলায় অভিযোগ গঠন না করা পর্যন্ত জামিন দেওয়া হয়। অন্যদিকে ঝিনাইদহের সাবেক সাংসদ শহীদুল ইসলামকে ত্রাণের টিন আত্মসাতের মামলায় অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত জামিনের আদেশ দেয় আদালত। সাবেক এ দুই সাংসদকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- তার কারণ সরকার ও দুর্নীতি দমন কমিশনকে জানাতে বলেছে হাইকোর্ট। খুলনার মেয়র শেখ তৈয়ুবুর রহমানের স্ত্রী লায়লা আঞ্জুমান্দ বানুকে ১৫ লাখ টাকা আত্মসাতের মামলায় অভিযোগ গঠন না করা পর্যন্ত জামিন মঞ্জুর করেছে হাইকোর্টের এই বেঞ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমআই/এমএইচবি/১৬৫০ ঘ.