২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ মেয়র খোকার বিরুদ্ধে

ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ করেছে একটি পরিবার। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৮৩ নম্বর ওয়ার্ড কমিশনার হাজী সাইদুর রহমান সহিদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ করেছে একটি পরিবার। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৮৩ নম্বর ওয়ার্ড কমিশনার হাজী সাইদুর রহমান সহিদের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। তবে সাদেক হোসেন খোকা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযোগকারীকে তিনি চেনেনই না এবং ব্যাপারে তার কোন 'মাথাব্যাথা নেই'। সংবাদ সম্মেলনে সাইদুর রহমানের মেয়ে সাহানা আক্তার লিখিত বক্তব্যে সব অভিযোগ সাদেক হোসেন খোকার বিরুদ্ধে করলেও নাম উল্লেখ না করে বলেন, তার বাবাকে 'জোট সরকারের প্রভাবশালী এক নেতা' ১৯৯১ সাল থেকে 'একের পর এক মিথ্যা মামলা' দিয়ে হয়রানি করে আসছেন। সাহানা আক্তার অভিযোগ করেন, জোট সরকার ক্ষমতায় আসার পর সুনির্দিষ্ট কোন মামলা ছাড়া তাকে দুই দফায় গ্রেপ্তার করে মোট ৬৬ দিন ডিটেনশনে রাখা হয়। খোকা একাধিকবার তার বাবাকে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিলে তিনি রাজী হননি বলে দাবি করেন সাহানা। সাহানা বলেন, সাইদুর রহমান ২০০২ সালে কারাগারে থাকা অবস্থায় কমিশনার নির্বাচনে জয়লাভ করলেও বিধি অনুযায়ী নির্ধারিত দিনে তাকে শপথ পাঠ করানো হয়নি। পরে হাইকোর্টের আদেশে দীর্ঘদিন পরে তাকে শপথ করানো হয়। তার মা এবং চাচা আমিরকেও হত্যা মামলার আসামি করা হয় জানিয়ে সাহানা আক্তার বলেন দলীয় ক্যাডারদের অত্যাচারে তাদের পরিবারের সবাই বাড়ি ছাড়া হয়ে যান। সাইদুর রহমানের ছেলে সাইফুর রহমান বলেন, "আমার বাবা কারাগারের ভেতরে থাকা অবস্থায় তাকে শাহাদত হত্যা মামলার আসামি করা হয়।" সাইফুর বলেন, মাইকেল হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়। তিনি দাবি করেন, ওই মামলার বাদী মো. পিন্টু নিজে আদালতে দেওয়া হলফনামায় বলেছেন, সাদেক হোসেন খোকার নির্দেশে মামলার এজাহার লেখা হয় এবং তিনি সেখানে দস্তখত করেন। সাহানা আক্তার বলেন, "কোন প্রকার অপরাধ না করেই আমার বাবা ছয় বছর ধরে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটাচ্ছেন। আমরা তিন ভাই-বোন দীর্ঘদিন দেশের বাইরে থেকে স