ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির বহিস্কৃত যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনকে গাড়ি সংক্রান্ত একটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ তার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
একই বেঞ্চ দুর্নীতি মামলায় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার জামিন তিন সপ্তাহের জন্য বাড়িয়েছে। একই সঙ্গে তার মামলাও তিন সপ্তাহ স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩৪৪ ঘ.
bdnews24