ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির হিসাব না দেওয়ায় জামিন নিয়ে পলাতক আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো: আশরাফ হোসেন এ রায় দেন।
জরুরি বিধিমালায় আটকের পর জামিনে মুক্তি পেয়ে পালিয়ে আছেন জাফরউল্যাহ। তার আটক অথবা আত্মসমর্পনের দিন থেকে এ সাজা কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পত্তির হিসাব না দেওয়ায় গত ১৯ মার্চ গুলশান থানায় মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১১৫৯ ঘ.
bdnews24