ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নির্বাচনী এলাকা নরসিংদীর শিবপুরে বিএনপি'র থানা কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
দলের খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার রাতে আবুল হারিছ রিকাবদারের নেতৃত্বাধীন শিবপুর থানা কমিটি ভেঙে দেন।
বিএনপি'র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে জানানো হয়, দলে সদ্য যোগ দেওয়া অধ্যাপক আব্দুল মান্নান খানকে আহ্বায়ক করে ৩৩ সদস্যের নতুন থানা কমিটি করা হয়েছে।
গত সপ্তাহে খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন আব্দুল মান্নান খান। সা
bdnews24