২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব না দেওয়ার মামলায় মামুনের জামিন

সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে জামিন দিয়েছে হাইকোর্ট। মামুনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আবদুল আওয়ালের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন গত বছরের ১৮ ফেব্র"য়ারি মামুনসহ ৫০ জনকে ৭২ ঘণ্টার মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলে। মামুন নির্ধারিত সময়ের মধ্যে হিসাব না দেওয়ায় গত বছর ৫ এপ্রিল কমিশনের উপ-পরিচালক আক্তার হামিদ ভ্্ুঁইয়া তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন। এরপর গত বছরের ৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় মামুনকে তিন বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মামুন। একইসঙ্গে জামিনেরও আবেদন করেন তিনি। এ আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আদালতে মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার ফকরুল ইসলাম। হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার ফকরুল সাংবাদিকদের জানান, এ মামলায় জামিন পেলেও মামুনের বিরুদ্ধে আরো মামলা থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯০২ ঘ.