খুলনা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত না হলেও সুন্দর নগরী গড়তে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা সিটি করপোরেশনের পাঁচ মেয়র প্রার্থীই।
শনিবার শহরের প্রেসক্লাব মিলনায়তনে 'নাগরিক ফোরাম' খুলনা মহানগর শাখার আয়োজনে নাগরিক সংলাপে তারা এ অঙ্গীকার করেন।
অঙ্গীকারকারী প্রার্থীরা হলেন- ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মনি, সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেক, নাগরিক সমাজের প্রার্থী অ্যাডভোকেট এম ফিরোজ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এস এম মোসলেম উদ্দিন আহম্মেদ ও শেখ তৈয়াবুর রহমান।
ছয় প্রার্থীর অন্যতম সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলী অসুস্থতার কারণে সংলাপে উপস্থিত থাকতে পারেননি।
মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, "খুলনা বরাবরই বঞ্চিত। ১৭ বছরেও এর উন্নতি হয়নি। নগরবাসী কাঙ্খিত সেবা পায়নি কেসিসির কাছ থেকে।"
নির্বাচিত হলে তিনি খুলনায় মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা ও বিশেষায়িত হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু করার উদ্যোগ নেবেন বলে জানান। এছাড়া মংলা বন্দরের উন্নয়ন ও মংলা ইপিজেড কার্যকর করা, খানজাহান আলী বিমান বন্দরের নির্মাণ কাজ শেষ করা এবং কল-কারখানা চালু করার উদ্যোগ গ্রহণ করবেন বলেও অঙ্গীকার করেন তিনি।
অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মেয়র নির্বাচিত হলে বিএন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করার উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন।
এছাড়া তিনি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা দূর করার উদ্যোগ এবং বন্ধ মিল-কারখানা চালু করতে তাদের সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্র"তি দেন।
বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মনি নির্বাচিত হলে বিগত আটমাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরবাসীর 'সব সেবা নিশ্চিত করে' খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্র"তি দেন।
নির্বাচিত হলে খুলনা ওয়াসাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং পূর্ণাঙ্গ টেলিভিশন স
bdnews24