২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ দিয়ে নির্বাচনী আইন শিথিল করাতে চাইছে রাজনীতিকরা: সাখাওয়াত

রাজনৈতিক দলগুলো সরকারকে চাপে রেখে নির্বাচনী আইন শিথিল করার কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ের সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলো সরকারকে চাপে রেখে নির্বাচনী আইন শিথিল করার কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ের সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, "আমরা মনে করি, রাজনৈতিক দলগুলো সরকারকে চাপে রেখে নির্বাচনী আইন আরো শিথিল করার কৌশল নিয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সম্পর্কে রাজনৈতিক দলগুলো যা বলছে তা দুঃখজনক। নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে দুই দফা আলোচনা করেই অধ্যাদেশের বিষয়গুলো ঠিক করেছে।" 'না' ভোটের বিধান নতুন কিছু নয় জানিয়ে তিনি বলেন, "বিশ্বের ১৫/১৬টি দেশে 'না' ভোট প্রচলিত। এটি ভোটারদের অধিকার।" দণ্ডিত কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সম্পর্কিত নির্বাচনী আইনের ধারাটি সংশোধনের জন্য সরকারের কাছে একটি নতুন প্রস্তাব পাঠানো হয়েছে বলে সাখাওয়াত হোসেন জানান। উপদেষ্টা পরিষদ গত ১৩ জুলাই গণপ্রতিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এ নীতিগত অনুমোদন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/জেকে/জিএনএ/১৭৫০ ঘ.