২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনশন করছে যুবলীগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তি এবং যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগ প্রতীক অনশন শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 05:25 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তি এবং যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে যুবলীগ প্রতীক অনশন শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনশন কর্মসূচি শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত এ অনশন চলবে। ১২ জুলাই যুবলীগ এ অনশনের ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১১১৯ ঘ.