২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত নিজামী

গ্যাটকো দুর্নীতি মামলায় আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ছাড়া পান নিজামী। হাসপাতালের সামনে থেকে জানিয়েছেন আবু নোমান সজীব। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে ছাড়া পান নিজামী। হাসপাতালের সামনে থেকে জানাচ্ছেন আবু নোমান সজীব। সোমবার হাইকোর্ট তাকে দু'মাসের র্অর্ন্তবতীকালীন জামিন দেয়। প্রিজন সেল থেকে বেরিয়ে আসার সময় নিজামীর সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলওয়ার হোসেন সাঈদীসহ দলের শ' শ' নেতাকর্মী। শাহবাগ এলাকায় নেতাকর্মীদের ভিড় ঠেলে প্রায় ১০ মিনিট পর গাড়িতে ওঠেন মতিউর রহমান নিজামী। নেতাকর্মীরা শ্লোগান দিয়ে এবং ফুল ছিটিয়ে আমিরকে শুভেচ্ছা জানায়। নিজামী সাংবাদিকদের বলেন, "আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও জরুরি অবস্থা প্রত্যাহার দাবি করছি।" আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এরপর জানান, তাদের আমির প্রথমে বাসায় ফিরে বিশ্রাম নেবেন। পরে দলীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন। এর আগে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, কারাকর্তৃপক্ষ জামায়াত আমিরের জামিনের কাগজপত্র হাতে পেয়েছে। কিছুক্ষণ পরই তাকে মুক্তি দেওয়া হবে। নিজামী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। গ্যাটকো দুর্নীতি মামলায় গত ১৮ মে গ্রেপ্তার করা হয় জামায়াত আমিরকে। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে