২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম দুইমাসের জন্য স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই, ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাস স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ মামলা দায়ের ও মামলার কার্যক্রম পরিচালনা করা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবেনা সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ দর্শানোর জন্যও রুলনিশি জারি করা হয়েছে। মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদনের ওপর উভয়পক্ষের শুনানি গ্রহণ করে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদেশের পর খালেদার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা এ মামলাটির এজাহার, অভিযোগপত্র ও আমলে নেওয়ার অনুমোদন যথাযথভাবে দেয়নি দুদক। হাইকোর্ট এই বিষয়টি বিবেচনায় নিয়ে মামলাটির কার্যক্রম স্থগিত করেছে।" তবে দুদকের কৌসুলি খুরশিদ আলম খান বলেছেন, "সমস্ত নথিপত্র পর্যালোচনা করেই দুদক এ মামলার অনুমোদন দিয়েছে। আইন মেনেই কাজ করেছে, কোন ভুল করেনি।" হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক সুপ্রিম কোর্টে আপিল করবে বলে তিনি জানান। মামলা দায়ের ও অভিযোগপত্রের জন্য দেওয়া অনুমোদন 'আইনের দৃষ্টিতে কোন অনুমোদনই নয়' দাবি করে ব্যারিস্টার রফিক উল হক সংক্ষিপ্ত শুনানিতে বলেন, " এই অনুমোদন মেকানিক্যাল। সমস্ত ও ঘটনা পর্যালোচনা করে এই অনুমোদন দেওয়া হয়নি। তাই মামলার কার্যক্রম চলতে পারে না।" তিনি এরশাদ বনাম নির্বাচন কমিশন মামলায় আপিল বিভাগের রায়ের নজির আদালতে উপস্থাপন করে বলেন, কমিশন অর্থ চেয়ারম্যান ও অপর কমিশনারের সমন্বয়ে গঠিত কমিশন। একজন কমিশনারের অনুমোদন কমিশনের অনুমোদন হিসেবে বিবেচিত হবে না। আদালত বলেছে, "আমরা খালেদা জিয়া বা শেখ হাসিনার বিষয় বিবেচনায় আনছি না। আমরা বিবেচনা করছি দুদকের অনুমোদন যথাযথ কিনা। সন্তুষ্টি সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে কিনা।" আদালত বলেন, "একজন কমিশনার হাবিবুর রহমান অনুমোদন দিলেই পুরো কমিশনের অনুমোদন হয় না। প্রতিষ্ঠানকে কার্য সম্পাদনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে ও স্বচ্ছ হতে হবে।" গত ১০ জুলাই বেগম খালেদা জিয়া রিট আবেদনটি দায়ের করেছিলেন। এর আগে গতবছর ৩০ সেপ্টেম্বর এ মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভূক্তির প্রশ্নে অন্য একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন মঞ্জুর করেন। গ্যাটকো মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। এরপর গতবছর ৪ অক্টোবর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করেছিল। পরে দুদক আপিল বিভাগের ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর জন্য একটি আবেদন করেন। এবছর ১৫ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের দায়ের করা দুইটি লিভ টু আপিল এবং হাইকোর্টের আদেশের ওপর ইতোপূর্বে দেওয়া স্থগিতাদেশ বৃদ্ধির আবেদন এক মাসের জন্য মূলতুবি (স্ট্যান্ডওভার) রাখেন। গতবছর ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেঁজগাও থানায় গ্যাটকো দুর্নীতির মামলা দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। এ মামলায় দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লে