২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত

চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক সংস্থাগুলোর কাছ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক সংস্থাগুলোর কাছ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। পর্যবেক্ষক নীতিমালা অনুসরণ করে নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। গত ৯ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়। ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আসন্ন স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক পর্যবেক্ষক সংস্থাগুলো ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।'' আসাদুজ্জামান জানান, আবেদনের ফরম আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে পাওয়া যাবে। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট (িি.িবপং.মড়া.নফ) থেকে তা ডাউনলোড করে ব্যবহার করা যাবে। পর্যবেক্ষক সংস্থা ও পর্যবেক্ষকের সম্পর্কে ইসির নীতিমালায় বলা হয়েছে, পর্যবেক্ষকদের নির্দলীয় ও নিরপেক্ষ হতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো সংস্থা ও ব্যক্তি পর্যবেক্ষণে অযোগ্য হবেন। নীতিমালায় আরো রয়েছে, পর্যবেক্ষক তার নিজ থানা বা উপজেলায় নির্বাচন পর্যক্ষেণের দায়িত্ব পালন করতে পারবে না; সংস্থাকে বাংলাদেশের কোনো বিধিবদ্ধ সংস্থার অধীনে নিবন্ধিত হতে হবে; নিবন্ধিত হওয়ার পর কমপেক্ষ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে; পর্যবেক্ষকের বয়স ন্যূনতম ২৫ বছর ও নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে; পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বা গ্র"প রাজনৈতিক কর্মকাণ্ড বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য করতে পারবে না। নীতিমালা লঙ্ঘন করলে পর্যবেক্ষক সংস্থা ও পর্যবেক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরবর্তী দুই নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দায়িত্বপালন করতে পারবে না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/১৬০৫ ঘ.