মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৯৩ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে ইসি। এর অংশ হিসেবে নির্বাচন অনুষ্ঠানের জন্য স্ট্যাম্প প্যাড, সিল, গালা, অমোচনীয় কালির কলম, প্যাকিং বাক্সসহ প্রয়োজনীয় কী পরিমাণ মালামাল লাগবে, তা নির্ধারণের কাজ চলছে।
দেশের ৪৮২টির মধ্যে ৩০০টির বেশি উপজেলায় আগামী অক্টোবরের শুরুতেই নির্বাচন করতে চায় ইসি। এ সব নির্বাচন হবে একই দিনে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, আগস্টে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী অক্টোবরে নির্বাচন হবে। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্প জানিয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত ছয় বিভাগে ৩৩২টি উপজেলায় চূড়ান্ত তালিকা মুদ্রণ সম্ভব হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার হলেও উপজেলা নির্বাচন তার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।
আগামী অক্টোবরে উপজেলা নির্বাচন হবে বলে সরকার ও নির্বাচন কমিশন উভয়ই ইতোমধ্যে জানিয়েছে।
উপজেলা নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে একটি বৈঠক হয়। এটাকে সমন্বয় সভা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। পর্যায়ক্রমে অন্য কাজও চলবে।"
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় নির্বাচনের আগে প্রথম পর্বে সর্বোচ্চ সাড়ে তিনশ' উপজেলা পরিষদের নির্বাচন করার জন্যে কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। বাকি উপজেলার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হবে।"
চলতি মাসের প্রথম সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত দেশের উপজেলাসমূহের হালনাগাদ তালিকা ইসির কাছে পাঠানো হয়েছে। তবে কোন কোন উপজেলা পরিষদে নির্বাচন প্রথম পর্বে হবে- তা নির্বাচন কমিশন এখনও সুনির্দিষ্ট করেনি।
ইসি সচিব বলেন, "তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে সব উপজেলার চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণ হবে কমিশন সে সব উপজেলায় নির্বাচন করবে। এমন উপজেলার সংখ্যা সাড়ে তিনশ না হলেও তিনশ'র বেশি হবে।"
ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প স
bdnews24