চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা হোসেনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর সহকারী কর কমিশনার এ এম নুরুজ্জামান বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে এ মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম জহুরুল হক জানান, মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ মামলাটি গ্রহণ করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আয়েশা হোসেন ২০০৬-০৭ অর্থ বছরে দাখিল করা আয়কর রিটার্নে ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকার আয় গোপন করেন। এতে রাষ্ট্র ৬০ লাখ ৪৬ হাজার ১৭৩ টাকার সমপরিমাণ আয়কর থেকে বঞ্চিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/জেকে/২২৩৭ ঘ.
bdnews24