২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলা বাতিলের জন্য হাইকোর্টে খালেদার রিট

গ্যাটকো দুর্নীতি মামলা বাতিলের জন্য বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রাথমিকভাবে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চাওয়ার জন্যও আদালতের কাছে আবেদন করেছেন খালেদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলা বাতিলের জন্য বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রাথমিকভাবে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- সরকারের কাছে তার কারণ জানতে চাওয়ার জন্যও আদালতের কাছে আবেদন করেছেন খালেদা। র্দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, একজন কমিশনার, সচিব, তিন জন উপ পরিচালক, স্বরাষ্ট্র সচিব, ও ঢাকার বিশেষ জজ আদালত-৩ কে এতে বিবাদি করা হয়েছে। খালেদা জিয়ার পক্ষে তার পাওয়ার অব অ্যাটর্নি শামসুর রহমান শিমুল বিশ্বাস এ আবেদন করেন। আগামী রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। খালেদার পক্ষে শুনানিতে অংশ নেবেন ব্যারিস্টার রফিক উল হক। রিট আবেদনে বলা হয়েছে, মামলাটি দায়ের ও অভিযোগপত্র দেয়ার জন্য যে অনুমোদন দুর্নীতি দমন কমিশন দিয়েছে তা আইনের দৃষ্টিতে বৈধ নয়। কারণ সমস্ত ঘটনা পর্যালোচনা করে তা দেওয়া হয়নি। তাছাড়া আদালতে অভিযোগপত্র দেওয়ার অনুমোদন দিয়েছেন একজন কমিশনার। তাই এ অনুমোদন কমিশনের অনুমোদন নয়। সঠিক ও বৈধ অনুমোদন ছাড়া গ্যাটকো মামলার কার্যক্রম চালানো আইনের দৃষ্টিতে অবৈধ। প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া রুলস অব বিজনেস অনুযায়ী যে কাজ করেছেন তা পরীক্ষা করার এখতিয়ার দুদকের নেই বলেও রিটে দাবি করা হয়। এর আগে গ্যাটকো দুর্নীতি মামলা জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে গতবছর ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট খালেদার জামিন মঞ্জুর করে। পাশাপাশি গ্যাটকো মামলার কার্যক্রমও স্থগিত করা হয়। এরপর গতবছর ৪ অক্টোবর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেঁজগাও থানায় মামলাটি দায়ের করেন। ৩ সেপ্টেম্বর সকালে খালেদা জিয়া ও কোকোকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। গত ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়। এ বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, ঠিকাদারী প্রতিষ্ঠান গ্লে