২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি মামলা

সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সহকারী পরিচালক মোজাহার আলী সরদার বৃহস্পতিবার বিকেলে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সহকারী পরিচালক মোজাহার আলী সরদার বৃহস্পতিবার বিকেলে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সাজেদা চৌধুরী অবৈধভাবে ১৩ লাখ ৭৫ হাজার ২২৩ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে এ সম্পদের তথ্য গোপন করেছেন। এতে আরও বলা হয়, সাজেদা তার গ্রামে বাড়ি নির্মাণের জন্য ৯ লাখ টাকা এবং রাজধানীর বনানীতে একটি প্লট কেনার জন্য ৪ লাখ ৭৩ হাজার টাকা খরচ করেছেন। হিসাব বিবরণীতে এই টাকার কোনো তথ্য দেয়া হয়নি। কমিশনের তদন্তে বিষয়টি ধরা পড়েছে। কমিশন গত বছর ১৫ নভেম্বর সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ১১ ফেব্র"য়ারি তিনি ৫৩ লাখ ৪১ হাজার ৭৬ টাকার সম্পত্তি এবং একশ তোলা ওজনের সোনার গহনার হিসাব কমিশনে জমা দেন। এদিকে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আ. খ. ম জাহাঙ্গীর হোসাইন, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ পি এস আব্দুল মতিনের (বর্তমানে ওএসডি উপসচিব) বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বিকেলে সাংবাদিকদের এ কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জেকে/১৮২৪ ঘ.