ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে বিবিসির 'নির্বাচনী সংলাপ' এর সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ জুলাই সিলেট সিটি করপোরেশনের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র প্রার্থী ও ভোটারদের প্রশ্নোত্তরের মাধ্যমে প্রথম সংলাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের সংলাপের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
তিনি জানান, ২১ জুলাই রাজশাহী সিটি মেয়র প্রতিদ্বন্দ্বীদের সংলাপ হবে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে, ২৬ জুলাই খুলনা সিটি করপোরেশনের জিয়া হলে এবং ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনের বরিশাল অডিটোরিয়ামে নির্বাচনী সংলাপ হবে।
নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিবিসি বাংলা বিভাগ এই সংলাপ আয়োজন করছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতার অনুষ্ঠানটি সরাসরি স
bdnews24