২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক সফরে লন্ডনে হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার সকালে লন্ডন পৌঁছেছেন। পারিবারিক সফরে তিনি যুক্তরাজ্য গেছেন বলে জানানো হয়েছে। বিমানবন্দরে উপস্থিত যুক্তরাজ্যে কর্মরত সাংবাদিক ওয়াহিদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসিনা এসময় কোনো রাজনৈতিক কথা বলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার সকালে লন্ডন পৌঁছেছেন। পারিবারিক সফরে তিনি যুক্তরাজ্য গেছেন বলে জানানো হয়েছে। বিমানবন্দরে উপস্থিত যুক্তরাজ্যে কর্মরত সাংবাদিক ওয়াহিদ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসিনা এসময় কোনো রাজনৈতিক কথা বলেননি। ওয়াহিদ জানান শেখ হাসিনা স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান ও সাধারণ সম্পাদক এম এ রহিম তাকে স্বাগত জানান। এ সময় শেখ রেহানার ছেলে রেজওয়ান সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ ও হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। হাসিনা একে পারিবারিক সফর বলে উল্লেখ করে বলেন, "আমি খুবই ক্লান্ত, অসুস্থ। এটি আমার পারিবারিক ভিজিট। ছোট বোন শেখ রেহানার ছেলে ববির বিয়ে উপলক্ষেই কেবল আমি এখানে এসেছি।" হাসিনা সাংবাদিকদের জানান, লন্ডনে তিনি ১৫ দিন থাকবেন। সাংবাদিকদের সঙ্গে পরে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। বিমানবন্দর থেকে শেখ হাসিনা বোন রেহানার বাসার উদ্দেশে রওয়ানা দেন। পরে হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "বর্তমান রাজনৈতিক অবস্থায় দলীয় নেতা-কর্মীরা দেশে বন্দি। নেত্রী এখানে পারিবারিক সফরে এসেছেন।" সরকার সব শর্ত মেনে নিলেই কেবল আওয়ামী লীগ নির্বাচনে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিমানবন্দরে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুব লীগের সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক তারিফ আহমেদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ কয়েক শ' নেতা-কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২০০০ঘ.