২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছে ১৪ জন

বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

বরিশাল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চারজন করেন আওয়ামী লীগ। তিনজন করেন বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। নাগরিক পরিষদের একজন এবং স্বতন্ত্র পরিচয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। কাউন্সিলর পদে ১৮৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শহরের সিঅ্যান্ডবি রোডের জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন উপ-নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- মহানগর আওয়ামী লীগের আহবায়ক শওকত হোসেন হিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল হক হারুন, মহানগর আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন আলো ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি এবায়দুল হক চান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল পাঁচটা পর্যন্ত জেলা বিএনপি'র সভাপতি ও কারাবন্দি মেয়র মজিবর রহমান সরোয়ারের পক্ষে কেউ মনোনয়নপত্র জমা দেননি। এছাড়া মনোনয়নপত্র দাখিল করেছেন- নাগরিক পরিষদের সভাপতি অ্যাডভোকেট এনায়েত পীর খান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পিডিপির বিভাগীয় সমন্বয়কারী এস. শরফুদ্দিন আহম্মেদ সান্টু। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মেয়র ও মহানগর বিএনপি'র বহি