২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের ইএনজি দুর্নীতি মামলায় রায় দ্বিতীয়বার পেছালো

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন দুর্নীতি মামলার রায় পিছিয়ে আগামী ১৫ জুলাই ধার্য করা হয়েছে। দেড় যুগ আগে দায়ের করা এ মামলার রায় দেওয়ার কথা ছিল বুধবার। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 06:51 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন দুর্নীতি মামলার রায় পিছিয়ে আগামী ১৫ জুলাই ধার্য করা হয়েছে। দেড় যুগ আগে দায়ের করা এ মামলার রায় দেওয়ার কথা ছিল বুধবার । ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার এ দিন ধার্য করেন। বিচারক আসন গ্রহণ করে রাষ্ট্র ও আসামি- উভয় পক্ষকে জানান যে বিভাগীয় 'বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে' রায় লিখে শেষ করতে না পারায় বুধবার এ মামলার রায় দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলার রায় এ নিয়ে দুইবারের মতো পেছানো হল।" এর আগে গত ১৮ জুন রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। সেদিন এরশাদ আদালতে উপস্থিত না থাকায় রায় দেওয়া যায়নি। মামলার এজাহারে বলা হয়, ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রপতি এরশাদ ও তার স্ত্রী রওশান এরশাদের বিভিন্ন কর্মতৎপরতা দ্রুত ধারণ ও প্রচারের জন্য জাতীয় স