২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন করার আগে রাজনৈতিক দলের পরামর্শ নেওয়া উচিত: আশরাফুল

কোনো আইন করার আগে তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার রাতে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো আইন করার আগে তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার রাতে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আশরাফুল বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন আইন করছে।" তিনি বলেন, "সরকার যে আইনই করুক না কেন, পরবর্তীতে নির্বাচিত সরকারের তা অনুমোদনের বিষয় থাকে। তত্ত্বাবধায়ক সরকার যদি আমাদের সঙ্গে আলোচনা করে আইন করে, তাহলে ক্ষমতায় গেলে এসব আইন অনুমোদন করার ব্যাপারে আমরা দায়বদ্ধ থাকব।" ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, কার্যনির্বাহী সংসদের বৈঠকে সরকারের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের আলোচ্য বিষয় এবং আসন্ন সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে দলীয় কৌশল নিয়ে আলোচনা হয়। সরকারের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ শেখ হাসিনার স্থায়ী মুক্তি, তার বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার, অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, সবার আগে জাতীয় নির্বাচন, যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনকের মর্যাদায় অধিষ্ঠিত করার দাবি জানাবে বলে জানান তিনি। আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের এ সংলাপ হওয়ার কথা। আশরাফুল সাংবাদিকদের বলেন, "আমরা সরকারকে প্রতিপক্ষ বলে মনে করি না। কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ডের কারণে মানুষ ভাবতে শুরু করেছে যে সরকার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।" সরকার সংলাপে আওয়ামী লীগের ন্যায্য দাবি মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আশরাফুল বলেন, "নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। আগে উপজেলা নির্বাচন করা হলে জাতীয় নির্বাচনের পরিবেশ বিঘি