২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুণর্বিবেচনার দাবি বিএনপির

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "তেলের দাম বাড়ানোর ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। যানবাহনের ভাড়া, কৃষি উৎপাদন খরচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরো বাড়বে। তাই দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "তেলের দাম বাড়ানোর ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। যানবাহনের ভাড়া, কৃষি উৎপাদন খরচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরো বাড়বে। তাই দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।" বাজেট অনুমোদনের পরপরই সরকার তেলের দাম বাড়িয়ে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে এ সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও দাবি জানান গয়েশ্বর। তিনি বলেন, "এক নেত্রীকে মুক্তি দেওয়া হয়েছে। অথচ সরকার খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। এ নিয়ে যত বিলম্ব হবে জনমনে ততোই প্রশ্ন দেখা দেবে।" এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, "বিএনপিতে কোনো বিভক্তি নেই। খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ আছি। তিনি মুক্তি পেলে সব সমস্যাই মিটে যাবে।" ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আবু সাইদ খান খোকন, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহসভাপতি মহিবুল হাসান স্বপন, শফিকুল ইসলাম, আবদুল আউয়াল, তানভীর আহমেদ খান বাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮৩৫ ঘ.