২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির বিষয়ে শুনানি ৬ জুলাই

বিচারাধীন একটি দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অসুস্থ মোহাম্মদ নাসিমকে অব্যাহতি দেওয়া হবে কি না এ বিষয়ে শুনানি হবে আগামী ৬ জুলাই। রোববার আসামি পরে আবেদনের পরিপ্রেেিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন এ শুনানির এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

সংশোধিত ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারাধীন একটি দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অসুস্থ মোহাম্মদ নাসিমকে অব্যাহতি দেওয়া হবে কি না এ বিষয়ে শুনানি হবে আগামী ৬ জুলাই। রোববার আসামি পরে আবেদনের পরিপ্রেেিত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন এ শুনানির এ দিন ধার্য করেন। গত ২৬ জুন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের পে অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম আবেদনটি করেছিলেন। ২০০২ সালের ৮ জানুয়ারি তখনকার দুর্নীতি দমন ব্যুরো মোহাম্মদ নাসিম ও এ এইচ এস রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকার সময় মোহাম্মদ নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে দরপত্র ছাড়াই তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের কাজ দেন। একই সঙ্গে কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এ এইচ এস রহমানকে ওই কাজের জন্য পরামর্শক নিয়োগ করেন। ২০০২ সালের ১৩ জুন মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এরপর বিশেষ জজ আদালতে গত ১৪ জুন অভিযোগ গঠন করা হয়। বর্তমানে মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে। অসুস্থ মোহাম্মদ নাসিম বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির অপোয় রয়েছেন। মস্তিষ্কে রক্তরণের কারণে তাকে গত মঙ্গলবার ল্যাব এইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। দুর্নীতির অভিযোগে মোহাম্মদ নাসিমকে গত বছরের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়। সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পত্তি অর্জনের একটি মামলায় গত ৮ অক্টোবর ১৩ বছরের কারাদণ্ড হয় তার । স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে আদালত নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকেও ৩ বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯০৯ঘ.