ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার দাবি জানিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, রেমিটেন্স পাঠানোয় বাজেটে ও বিভিন্ন পরিসংখ্যানে প্রবাসীদের ভূমিকা স্বীকার করা হলেও স্বাধীনতার ৩৭ বছরে তাদের দুর্দশা লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
সার্ক সিটিজেন কাউন্সিলের উদ্যোগে শনিবার জাতীয় প্রেসকাবে আয়োজিত 'জাতীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও দ্বৈত নাগরিকত্ব বিষয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে মূল প্রবন্ধ পড়েন কানাডা প্রবাসী দেশে-বিদেশে পত্রিকার প্রধান সম্পাদক নজরুল ইসলাম মিন্টো।
বিচারপতি হাবিবুর রহমান বলেন, "আমাদের ৮৭ দিন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েও বাস্তবায়ন পারিনি। আশা করেছিলাম, পরবর্তী সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবে। কিন্তু ১২ বছরে এ দাবিটি তামাদি হয়ে গেছে কিনা জানি না।"
প্রবাসীরা ভোটাাধিকার ও নির্বাচনে অংশ নেয়ার সুযোগসহ নানা দাবি করছে উল্লেখ করে তিনি বলেন, "যারা কায়িক শ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের দেখার কেউ নেই। তাদের দাবির বিষয়ে সরকারকেই পদপে নিতে হবে।"
তবে যারা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে তাদের েেত্র ভোটাধিকার ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিরোধিতা করেন তিনি।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "যারা বাংলাদেশের পাসপোর্ট ছেড়ে দিয়ে বিদেশি পাসপোর্ট গ্রহণ করেছে, তাদের নিয়ে আমাদের ভাবনার প্রয়োজন নেই। তবে যারা বাংলাদেশের পাসপোর্ট নিয়েই প্রবাস থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের ব্যাপারে সরকারের করণীয় রয়েছে।"
প্রবাসীদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, "রাজনীতি করতে চাইলে এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস করতে হবে। যারা আসতে চান, তাদের স্বাগত জানানো হবে। এলাকার লোকজনের আস্থা অর্জন করতে হবে। এর মাধ্যমেই তারা তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। তবে কোটারি পদ্ধতির কোনো সুযোগ রাজনীতিতে নেই।"
মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসীদেরকে স্বাধীনতা পদকে ভূষিত করার পে মত দেন তিনি।
গোলটেবিলে বিদেশের নাগরিকত্ব গ্রহণকারীদের ভোটাধিকার ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিরোধিতা করেন টিআইবি চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ।
তিনি বলেন, "যারা বাংলাদেশের প্রতি আনুগত্য ত্যাগ করে অন্য দেশের আনুগত্য গ্রহণ করেছেন, তাদের কেন এখানে রাজনীতি করার অধিকার দিতে হবে? দেশের পাসপোর্ট ছুঁড়ে ফেলে তারা যতই রেমিটেন্স পাঠাক, তাদের রাজনৈতিক অধিকার দিলে আমার নাগরিক মর্যাদা ুণ
bdnews24