ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনের আগে সংসদ নির্বাচনের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেছেন, তা করা হলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি।
স্থানীয় নির্বাচন আগে করতে চাইলে ১১ জানুয়ারির আগের অবস্থা তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। সরকার পছন্দের লোকদের দিয়ে স্থানীয় নির্বাচন করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের।
দুই ছেলে তারেক ও কোকোসহ কারা অন্তরীণ অসুস্থ রাজনৈতিক নেতাদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি।
নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ আদালত-৯ এ হাজির করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারক খন্দকার কামাল উজ জামান আগামী ৭ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার মামলার কার্যক্রম শেষ হওয়ার পরপর খালেদা জিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশে বলেন, "প্রায় সব রাজনৈতিক দলের দাবি উপো করে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে ১১ জানুয়ারি পূর্বাবস্থা সৃষ্টি করতে চায় সরকার। আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে নই। তবে ওই নির্বাচন করবে নির্বাচিত সরকার।"
তিনি অভিযোগ করেন, "সরকার তাদের পছন্দসই লোকদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করার ষড়যন্ত্র করছে।"
৩০ অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, "অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। আমরা সব দলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন চাই। ৩০ অক্টোবরের মধ্যে এ নির্বাচন করতে হবে।"
তিনি বলেন, "সবার আগে সংসদ নির্বাচন হলে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এজন্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সরকারকে নিরপেতা দেখাতে হবে। সবার প্রতি সমান আচরণ দেখাতে হবে।"
খালেদা জিয়া বলেন, "সরকার আন্তরিক হলে ৩০ অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন হতে কোনও বাধা নেই। দেশের মানুষও চায়, সংসদ নির্বাচন আগে হোক। ১৪ দলসহ ছোট-বড় সব দলই চায় সংসদ নির্বাচন আগে অনুষ্ঠানের মাধ্যমে দেশের বর্তমান অচলাবস্থা দূর হবে।"
দুই ছেলে কারাবন্দি তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, "তারা অসুস্থ। চিকিৎসার জন্য তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের নাসিম সাহেবকে বিদেশে পাঠানোও দাবি করছি। এরকম যারা অসুস্থ ও বিদেশে চিকিৎসা নিয়েছিলেন, তাদেরও বিদেশে পাঠানোর দাবি করছি। কারণ তারা (রাজনীতিবিদরা) বেশ অসুস্থ।"
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় অসন্তোষ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "আমাদের শাসনামলে যে ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছিল, তা আজ শেষ হয়ে গেছে। আমাদের সময় জাতীয় উৎপাদন ছিল শতকরা ৭ ভাগ। যা এখন ৫ ভাগে নেমে এসেছে।"
বিএনপি চেয়ারপারসন যে কোনও পরিস্থিতিতে বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়াকে এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদসহ মামলার আট আসামিকে আদালতে হাজির করা হয়।
সকাল ১০টা ১০ মিনিটে আদালতের কার্যক্রমের শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান বলেন, "নাইকো সংক্রান্ত অপর একটি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছে। আমরাও উচ্চতর আদালতে যাব। কিন্তু হাইকোর্টে ছুটি থাকায় আমরা দুই সপ্তাহ সময় প্রার্থনা আবেদন করছি।"
তখন বিচারক খন্দকার কামাল সময়ের আবেদন মঞ্জুর করেন এবং একই সঙ্গে বলেন, এ েেত্র শুনানি চলতে পারে।
কিন্তু আসামি পরে আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, সুবিচারের জন্য উচ্চতর আদালতে যেতে আমরা আদালতের কাছে আবেদন করেছি। এেেত্র যদি মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়, তা হলে সময় দিয়ে কী হবে। বরং আদালত আমাদের আবেদনটি নাকচ করে দিন।
এ পর্যায়ে রাষ্ট্রপরে আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, "আসামি প উচ্চতর আদালতে যাবেন, তাতে কোনও বাধা নেই। কিন্তু আমরা মামলার শুনানি শুরু করতে চাই। উচ্চতর আদালত যদি মামলার কার্যক্রম স্থগিত করে সেেেত্র তা বলবৎ হবে। কিন্তু এ পর্যায়ে শুনানি বন্ধ করার কোনও যৌক্তিকতা নেই।"
আসামিপ ও রাষ্ট্রপরে আইনজীবীদের প্রায় ৩৮ মিনিট যুক্তি-তর্কের পর আদালত আগামী ৭ জুলাই অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
পরে আদালতের অনুমতি নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেনসহ কয়েকজন আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। এরপর দুপুর ১টার দিকে খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
নাইকো মামলার কারাবন্দি অপর আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, তারেক রহমানের বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং ঢাকা কাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া।
মামলায় ১১ আসামির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন এবং নাইকোর দণি এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন। একইদিন শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত অপর মামলাটি দায়ের করেন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান।
মতার অপব্যবহার করে তিনটি গ্যাসত্রে পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দিয়ে' রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা তি করার অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। আর হাসিনার বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়।
খালেদা জিয়াকে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24