২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা-সিপিবি আপস, পাল্টাপাল্টি মামলা থেকে এরশাদ-মঞ্জুরুলের রেহাই

রাজধানীর পল্টনে ২০০৬ সালে 'বাংলাদেশের কমিউনিস্ট পার্টি' (সিপিবি) ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের দুটি পাল্টাপাল্টি মামলায় আপসরফার মাধ্যমে অব্যাহতি পয়েছেন দুই দলের ১৯ নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 03:06 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে ২০০৬ সালে 'বাংলাদেশের কমিউনিস্ট পার্টি' (সিপিবি) ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের দুটি পাল্টাপাল্টি মামলায় আপসরফার মাধ্যমে অব্যাহতি পয়েছেন দুই দলের ১৯ নেতা-কর্মী। এদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, তার স্ত্রী রওশন এরশাদ ও সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান রয়েছেন। বুধবার মামলা দুটিতে অভিযোগ গঠনের দিনে জাতীয় পার্টির নেতাদের পে আইনজীবী শেখ সিরাজুল ইসলাম এবং সিপিবি নেতাকর্মীদের আইনজীবী জেয়াদ আল মাসুম আদালতে আপসনামা দাখিল করেন। এ বিষয়ে শুনানির পর সিপিবি'র দায়ের করা মামলায় ঢাকার মহানগর হাকিম একে এম এনামুল হক তিন আসামি এরশাদ, রওশন এরশাদ ও আবু হোসেন বাবলাকে অব্যাহতি দেন। অন্যদিকে জাতীয় পার্টির দায়ের করা মামলায় সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসানসহ ১৬ জনকে অব্যাহতি দেয় মহানগর হাকিম মো. এহসানুল হকের আদালত। এ মামলায় অব্যাহতি পাওয়া বাকিরা হলেন- দিলীপ ব্যাপারী, শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মাহবুবুল আলম, আহসান হাবিব লাবলু, আজহারুল ইসলাম আরজু, সাজেদুল হক রুবেল, আসাদুজ্জামান আসু, জলি তালুকদার, শেখ রফিক, হযরত আলী, মোসলেম উদ্দিন মাসুদ, মোশারফ হোসেন, মাসুদ আনোয়ার ও মানবেন্দ্র দেব। মামলা দুটির এজাহারের বিবরণ অনুযায়ী, সিপিবি ২০০৬ সালের ১ জানুয়ারিকে 'সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস' ঘোষণা করে এবং বিকেলে পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। একই সময়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলে এরশাদ, রওশন ও বাবলার নেতৃত্বে একটি মিছিল ওই এলাকা অতিক্রম করছিল। এক পর্যায়ে দুই পরে মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সিপিবির পে আহসান হাবিব লাবলু এবং জাতীয় পার্টির হয়ে রেজাউল ইসলাম ভূঁইয়া পল্টন থানায় পাল্টাপাল্টি মামালা করেন। সিপিবি'র দায়ের করা মামলায় বলা হয়, এরশাদ, রওশন ও বাবলার নির্দেশে জাতীয় পার্টি কর্মীরা সিপিবি'র সমাবেশে হামলা করে। এতে মঞ্জুরুল আহসান খান, শাহ আলম, আজহারুল ইসলাম আরজুসহ কয়েকজন আহত হন। জাতীয় পার্টির কর্মীরা সিপিবি কার্যালয়ে ঢুকে ৫০ লাখ টাকার মালামাল ভাঙচুর করে বলেও এজাহারে উল্লেখ করা হয়। মামলা দায়েরের এক সপ্তাহ পর ৮ জানুয়ারি এরশাদ, রওশন, বাবলা আদালত থেকে জামিন নেন। ২০০৭ সালের ১১ নভেম্বর এ মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন পল্টন থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান শরীফ। অন্যদিকে জাতীয় পার্টির মামলায় বলা হয়, পল্টন মুক্তাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শেষে পার্টির নেতাকর্মীরা মিছিল করে সিপিবি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আসামিরা মিছিলে হামলা চালায়। পল্টন থানার উপপরিদর্শক আবদুস সালাম ২০০৭ সালের ১১ নভেম্বর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বুধবার মামলাদুটিতে আপসনামা দাখিল ও আসামিদের অব্যাহতি দেয়ার আবেদনের ওপর শুনানির সময় মঞ্জুরুল আহসান খান ছাড়া দুই মামলার বাকি ১৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১০০ ঘ.